1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ অর্থ ও স্বাস্থ্যবিধি সামগ্রী”

  • আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৭ জন দেখেছেন

স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ অর্থ ও স্বাস্থ্যবিধি সামগ্রী”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:”
সাম্প্রতিক টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ১৭৬টি পরিবারের মাঝে বহুমুখী শর্তহীন নগদ সহায়তা (Multipurpose Cash Grant-MPCG) এবং স্বাস্থ্যবিধি (হাইজিন) সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ মানবিক সহায়তা বিতরণ করা হয়। স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহায়তায় কারিতাস বাংলাদেশ ও জাবারাং কল্যাণ সমিতি যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। সভাপতিত্ব করেন কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারিয়া সুলতানা বলেন, “কমলছড়ি ইউনিয়ন খাগড়াছড়ি জেলার অন্যতম দুর্যোগপ্রবণ এলাকা। প্রাকৃতিক দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমন্বিতভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করে থাকে। আমি বিশ্বাস করি, বিতরণকৃত নগদ অর্থ ও স্বাস্থ্যবিধি সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি উপকারভোগীদের সহায়তা যথাযথ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের আহ্বানও জানান।
অনুষ্ঠানে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, প্রোগ্রাম পরিচালক বিনোদন ত্রিপুরা, কারিতাস বাংলাদেশের প্রতিনিধি পাপ্পু রোজারিও ও শিল্টন ত্রিপুরাসহ জাবারাং কল্যাণ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সাম্প্রতিক অতিবর্ষণ ও বন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন বন্যাপ্রবণ ইউনিয়নের বহু পরিবার খাদ্য, স্বাস্থ্য ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সংকটে পড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় জরুরি মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ ও স্বাস্থ্যবিধি সামগ্রী তুলে দেওয়া হচ্ছে, যাতে তারা নিজেদের অগ্রাধিকার অনুযায়ী প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারেন।
অনুষ্ঠানে জাবারাং কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে স্টার্ট ফান্ড বাংলাদেশ, কারিতাস বাংলাদেশ ও জাবারাং কল্যাণ সমিতির যৌথ এ উদ্যোগ ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন, কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়ির বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি মানবিক সহায়তা জোরদার করতে স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক সংকট মোকাবিলা এবং স্বাস্থ্যঝুঁকি হ্রাসে সহায়তা প্রদান করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির