1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

খাগড়াছড়ি পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা”

  • আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭১ জন দেখেছেন

“খাগড়াছড়ি পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৩৯ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৫১৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা এবং আধুনিক পৌর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে খাগড়াছড়ি পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এক উন্মুক্ত বাজেট ঘোষণার অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক রুমানা আক্তার। তিনি বলেন, পৌরবাসীর চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব, বাস্তবমুখী ও উন্নয়নকেন্দ্রিক বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করে পৌরসভার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বাজেটের বিভিন্ন দিক ও আয়-ব্যয়ের খাত উপস্থাপন করেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্লসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে পৌরবাসীর মতামত গ্রহণ এবং অংশগ্রহণমূলক স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির