“হাওড় অঞ্চলে পর্যটকদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে করিমগঞ্জে হোটেল-রেস্তোরাঁ মনিটরিং অভিযান।”
আরিফুল ইসলাম রিফাত
উপজেলা প্রতিনিধি, করিমগঞ্জ।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওড় অঞ্চলে আগত পর্যটকদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করতে সোমবার (২০ জুলাই ২০২৬) বালিখোলা এলাকায় হোটেল-রেস্তোরাঁ মনিটরিং ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা।
অভিযানকালে হোটেল-রেস্তোরাঁগুলোতে পরিবেশিত খাবারের মান, রান্নাঘরের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply