1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

নাইক্ষ্যংছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব তোফায়েল আহমদ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি।”

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১১০ জন দেখেছেন

“নাইক্ষ্যংছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব তোফায়েল আহমদ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি।”

“হামিদুল হক মার্সাল
রামু প্রতিনিধি”

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তোফায়েল আহমদকে মনোনীত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

সোমবার (২০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত নীতিমালা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪ (৩ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী) অনুযায়ী বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ছয় মাসের জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত এডহক কমিটির সভাপতি হিসেবে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন তোফায়েল আহমদ। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তার মনোনয়নে রয়েছেন মোহাম্মদ ওসমান গণি এবং অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনয়নে রয়েছেন মোহাম্মদ তৈয়ব উল্লাহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে আরও বলা হয়েছে, প্রবিধানমালা-২০২৪-এর ৬৪(২) ধারা অনুযায়ী এডহক কমিটি ব্যবস্থাপনা কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী এডহক কমিটি শিক্ষক ও কর্মচারী নিয়োগ-সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

এদিকে, বিদ্যালয়ের এডহক পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তোফায়েল আহমদ মনোনীত হওয়ায় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা এবং সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির