“মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার”
“হারুন রশীদ শেখ
মুন্সীগঞ্জ জেলা
প্রতিনিধি”
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির এসআই (নিঃ) দীপঙ্কর কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মুন্সীগঞ্জ সদর থানার মালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মালপাড়ার ফারুক ও জুলেখার মালিকানাধীন ‘টুকিটাকি স্টোর’-এর সামনে থেকে মো. নাঈমউজ্জামান ওরফে ইয়াদ (২৩) ও মো. মাসুম (৪১)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নাঈমউজ্জামান ওরফে ইয়াদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নবীনগর এলাকায় এবং মাসুমের বাড়ি একই উপজেলার এলাহীনগর এলাকায়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply