1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৮ জন দেখেছেন

ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।”
মোঃ কায়সার হাবীব।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক বিএনপির ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান ও মূল আসামিদের (রাঘববোয়াল) চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ঘোড়াঘাট থানার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে|
আজ (বৃহস্পতিবার) ঘোড়াঘাট থানার সামনে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়| মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হামলাকারীদের রক্ষায় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম নিয়ামত উল্লাহ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাব্বির হোসেন ক্ষমতার অপব্যবহার করেছেন| তারা যোগসাজশ করে মামলার এজাহারভুক্ত প্রধান আসামিদের চার্জশিট থেকে অব্যাহতি দিয়েছেন|| যার মামলা নং-০৭ জিআর-১২৯/২৪, মামলা থেকে আওয়ামী লীগ পদধারী অনেক নেতার নাম বাদ দিয়ে তদন্ত কর্মকর্তা, অফিসার ইনচার্জ ও সার্কেল এএসপি আদালতে চার্জশিট প্রেরণ করেছে| আমরা সুষ্ঠ তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তাদের প্রশাসনিক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রক্ষা করতে থানার ওসি এবং তদন্তকারী কর্মকর্তা যে ভূমিকা রেখেছেন তা অত্যন্ত নিন্দনীয় বিচার পাওয়ার আশায় মামলা দেওয়া হলেও পুলিশ কর্মকর্তাদের পক্ষপাত দুষ্ট আচরণের কারণে সঠিক বিচার পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে| অবিলম্বে অভিযুক্ত এসব পুলিশ কর্মকর্তাদের বদলিসহ বিভাগীয় শাস্তির মুখোমুখি করতে হবে,
সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং ঘোড়াঘাট পৌর যুবদলের সদস্য সচিব সজীব কবির সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন|
বক্তারা তিন পুলিশ কর্মকর্তার অপসারণ, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং থানার কতিপয় চিহ্নিত দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও জোর দাবি জানান| অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা, এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা যে বিষয়ে মানববন্ধন করেছে আসলে তদন্ত কর্মকর্তা স্বাধীন তিনি তার মতো করে চার্জিশিট দিয়েছে এখানে অবৈধ লেনদেন কিংবা অনিয়মের সুযোগ নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির