1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

আধুনিক সাংবাদিকতার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬৩ জন দেখেছেন

আধুনিক সাংবাদিকতার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন”

(পলাশ পাল,নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও আধুনিক সাংবাদিকতার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গত ২২জুলাই বুধবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি (বিরিশিরি)তে তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ
উদ্বোধন ঘোষণা করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
প্রধান অতিথি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকতাকে পুঁজি করে কেউ অপসংবাদিকতায় জড়িয়ে যাবেন না। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে এবং নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমার কাজেও ভুল থাকতে পারে, আপনারা সেই ভুল-ত্রুটিগুলো তুলে ধরলে আমি আমার নিজেকে শুধরাতে পারবো। এ সময় তিনি সাংবাদিকদের সঠিক তথ্য প্রচার এবং সরকারের সব উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে আহ্বান জানান।
সভাপতি বলেন, বর্তমান সময়ে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে ,তেমনি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ নয়, তথ্যের সত্যতা যাচাই করেও তা প্রকাশ করা। এআই প্রযুক্তি সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও এর ব্যবহার হতে হবে নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে। ফ্যাট চেকিং দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরো নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন।
তিনি আরো বলেন, এ কর্মসূচির মূল লক্ষ্য হলো-ডিজিটাল প্রযুক্তি, তথ্য-যাচাই, কৃত্রিম বুদ্ধিমতা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার নৈতিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। পাশাপাশি সাংবাদিকদরা যাতে নির্ভুল, বিশ্বাসযোগ্য, তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব সংবাদ ও ফিচার তৈরি করতে পারেন। একই সাথে সাংবাদিকতায় এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার কৌশল নিয়েও তাদের জ্ঞান বিকাশিত করতে পারে ।
এছাড়ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম এবং প্রশিক্ষক আলী আকবর।
তিনদিনব্যাপী(২২/২৩/২৪/ জুলাই এ চলমান প্রশিক্ষণ কর্মশালায় দু্র্গাপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির