1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৪ জন দেখেছেন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি”

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)

বর্তমান বছরের বিগত ৩ জানুয়ারি দৈনিক কালেরকণ্ঠে ‘টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকত্ব নিচ্ছে রোহিঙ্গারা’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।এতে জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচন সৃষ্টি হয়।এরই প্রেক্ষিতে প্রকাশিত প্রতিবেদন উপর ভিত্তি করে নির্বাচন কমিশন এর একটি টিম বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। দীর্ঘ সময় তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সম্প্রতি কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে চুক্তিভিত্তিক (আউটসোর্সিং) কর্মরত তিন কর্মচারীকে নির্বাচন কমিশন চাকরি থেকে অব্যাহতি প্রদান করেন।অভিযুক্ত
চাকরিচ্যুত ব্যক্তিরা হলেন,ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া, আরিফ মিয়া এবং স্ক্যানিং অপারেটর স্মরণ সরকার হীরা। গত ২১ জুলাই মঙ্গলবার নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন অভিযুক্ত কর্মচারীদের চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরই জেরে চাকরিচ্যুত এক কর্মচারী কাঞ্চন মিয়া, অনুসন্ধানী প্রতিবেদক, দৈনিক কালের কণ্ঠের নেত্রকোণা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এ সময় অভিযুক্ত কাঞ্চন মিয়া প্রতিবেদকের উপর অভিযোগ করে বলেন, তার, প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের কারণেই তার চাকরি চলে গেছে তাই তিনি সাংবাদিককে নেত্রকোনায় কোথাও পেলে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। এ বিষয়টি কালের কন্ঠের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের পরামর্শক্রমে
সাংবাদিক নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে একটি লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগে সাংবাদিক ইবাদ হোসেন,চাকরিচ্যুত ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া, পিতা- আনিস মিয়া,বাড়ি- খতিবনগুয়া,নেত্রকোণা কে অভিযুক্ত করে উপরোক্ত বিষয় সমূহ উল্লেখ করে আজ ২২ জুলাই বুধবার নেত্রকোনা মডেল থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন ।
সাংবাদিক ইবাদ হোসেন বলেন,“জনস্বার্থে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলাম। সেই প্রতিবেদনের জেরে তিনজন চাকরিচ্যুত দের মধ্যে একজন চাকরিচ্যুত কর্মচারী (কাঞ্চন মিয়া) আমাকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন। একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছি।
এ বিষয়ে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে খুব দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির