1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ”

  • আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪৯ জন দেখেছেন

নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ”

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ

নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

জানা যায়, ২৫ জুলাই (শনিবার) মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরে বদলগাছী উপজেলায় বরাদ্দপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল , শিক্ষাবৃত্তি বিতরণ কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারন অফিসার সজল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ -৩( বদলগাছী মহাদেবপুর) সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহঃ সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু,বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান সহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। বদলগাছীতে ২৫০ জন মাদক সেবন কারী ও কারবারিকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। আপনাদের জন্য বরাদ্দকৃত নগদ অর্থ,চেক,বাইসাইকেল, সেলাইমশিন আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় থাকবে।

উক্ত অনুষ্ঠানে ৩৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, প্রাথমিক শিক্ষা স্তরের ১২৬, মাধ্যমিক স্তরের ৭৬ জন এবং উচ্চ মাধ্যমিক স্তরের ৫১ জন শিক্ষার্থীদের মাঝে মাথাপিছু ৩০০০/- টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এছাড়াও ২৫ কর্মহীন নারীর মাঝে ২৫ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
একই অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত চেক বিতরণ ১৮ জনের মাঝে ১০০০০/- টাকা করে মোট ১,৮০,০০০/- বিতরণ করা হয়েছে।

পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি ইশরাত জাহান ছনির সমাপনী বক্তব্য রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির