1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড ২৬কমসূচির শূমারির জন্য তথ্য সংগ্রহকারীর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।”

  • আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৯ জন দেখেছেন

ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড ২৬কমসূচির শূমারির জন্য তথ্য সংগ্রহকারীর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।”

মোঃ কায়সার হাবীব পাপ্পু।
ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ড ২০২৬ কর্মসূচির শুমারির জন্য ঘোড়াঘাট উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ২৬০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে মূল্যায়ন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষার ফলাফল ও পরবর্তী কার্যক্রম নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফ্যামিলি কার্ড ২০২৬ শুমারির তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং তদারকির দায়িত্ব প্রদান করা হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা বলেন, “ফ্যামিলি কার্ড কর্মসূচির সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করতে যোগ্য ও দক্ষ স্বেচ্ছাসেবী নির্বাচন করা হচ্ছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পুরো নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিম বলেন, “ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষার আয়োজন করা হয়েছে।

নির্বাচিত স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে মাঠপর্যায়ে দায়িত্ব দেওয়া হবে, যাতে শুমারির তথ্য নির্ভুল ও গ্রহণযোগ্য হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির