1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান”

  • আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৩ জন দেখেছেন

“কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান”

(পলাশ পাল,নেত্রকোনা জেলা প্রতিনিধি)

দেশের প্রান্তিক ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত বিভিন্ন কার্ড বিতরণে চরম দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি)। প্রান্তিক ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ ও কৃষি কার্ড বিতরণে চরম দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি)। তিনি দলীয়করণের মাধ্যমে ত্রানও অর্থ বিতরণে বর্তমান সরকারের তীব্র সমালোচনা ও
অভিযোগ তুলে বলেন মাত্র কয়েক কেজি চাল বা কার্ড দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। সরকারকে ‘কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
আজ ২৪ জুলাই শুক্রবার নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশন চত্বরে আয়োজিত
সন্ধ্যা ৭টায় পূর্ব ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, হাওর অঞ্চলের উন্নয়ন এবং গন মানুষের সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে দলীয় দুর্নীতি নিয়ে তিনি সরকারের তীব্র সমালোচনা করেন।
তিনি তার বক্তব্যে, সরকারের প্রতি প্রশ্ন তুলে বলেন,এইসব কার্ড কি সত্যি দুস্থ মানুষের কাছে পৌঁছায়, নাকি কেবল ছাত্রদল, যুবদল বা আপনাদের দলীয় লোকদের পকেটে যায়? আমরা দেখেছি, সামাজিক নিরাপত্তার সুবিধা শুধু দলীয় লোকেরাই পায়, গরিব মানুষ পায় না।উক্ত
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে নাহিদ ইসলাম প্রশ্ন রেখে জানতে চান?আপনাদের কি জেলে কার্ড দেওয়া হয়েছে?” উপস্থিত জনতা সমস্বরে “না” বলে উত্তর দিলে তিনি বলেন, “কয়েক কেজি চাল দিয়ে একজন মানুষকে কয়দিন বাঁচিয়ে রাখা যায়? এই কার্ডের খেলা বন্ধ করুন। প্রতিটি ঘরে শিক্ষিত-অশিক্ষিত তরুণ-তরুণী বেকার বসে আছে। উপজেলা ও জেলা পর্যায়ে তাদের স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত না করলে না পারলে এই সমস্যার সমাধান হবে না।
হাওর অঞ্চলের উন্নয়নের উপর বিশেষ জোর দিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ বিস্তীর্ণ হাওর অঞ্চল বাংলাদেশের অন্যতম বড় প্রাকৃতিক সম্পদ। এখানে রয়েছে মৎস্য ও পর্যটন শিল্পের বিশাল সম্ভাবনা । সরকারের সঠিক পরিকল্পনার অভাবে এই অঞ্চল সমূহ এখনো অবহেলিত। তিনি ঘোষণা দেন, হাওর অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ ও মহাপরিকল্পনা প্রণয়নের দাবিতে তিনি এখন থেকেই জাতীয় সংসদে সোচ্চার হবেন।
বর্তমান অর্থনীতির দুরবস্থা প্রসঙ্গে তিনি বলেন,সার্বিক “দুর্নীতি ও লুটপাট কমিয়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। তবেই সমস্ত দেশে একটি শক্তিশালী অর্থনীতি গড়ে উঠবে এবং তা পুরো বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।”
মোহনগঞ্জ রেল স্টেশন চত্ত্বরে আয়োজিত আজকের এই পদযাত্রা ও সমাবেশে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সহ স্থানীয় জাতীয় নাগরিক পার্টির অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির