1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার”

  • আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪৫ জন দেখেছেন

লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার”

লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) রাত ১টা ১৫ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল হাই সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার টিটিয়া গ্রামের এরশাদ মোড় এলাকার তিন রাস্তার মোড়ে কাজী অফিসের সাইনবোর্ড সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে বাঘা বিশ্বাস (৪০), পিতা—মৃত বিষু বিশ্বাস, গ্রাম—ডহরশৈল (গীর্জাপাড়া), থানা—লালপুর, জেলা—নাটোরকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫ (পনের) লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত মাদকের ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-২৪(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে শুক্রবারই তাকে নাটোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

লালপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির