1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

কবাখালী ইউনিয়নে বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ”

  • আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

কবাখালী ইউনিয়নে বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যাকবলিত কবাখালী ইউনিয়নের ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনকন্ডিশনাল মাল্টিপারপাস ক্যাশ গ্র্যান্ট (MPCG) এবং হাইজিন কিট বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি “Alert B075: Humanitarian Assistance to Flood and Landslide Affected People in Chattogram Division” প্রকল্পের আওতায় এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম। সভাপতিত্ব করেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে মো. শফিউল আলম বলেন, খাগড়াছড়ির অন্যতম দুর্যোগপ্রবণ উপজেলা দীঘিনালা। প্রতিবছরই মৌসুমি বন্যায় এ অঞ্চলের মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়েন। এমন পরিস্থিতিতে সরকার ও বেসরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে। তিনি বলেন, জরুরি প্রয়োজন পূরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ সহায়তা ও হাইজিন কিট তুলে দেওয়া হয়েছে। এ সহায়তা যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি আগামী মৌসুমি বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণেরও আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বিভিন্ন বন্যাপ্রবণ ইউনিয়নের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়ন এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা পূরণে নগদ অর্থ ও স্বাস্থ্যবিধি সামগ্রী বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দীঘিনালা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রানা, কারিতাস বাংলাদেশের খাগড়াছড়ি প্রতিনিধি শুভ্রা তেরেসা সরদার এবং জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের টিম লিডার বিদ্যুৎ জ্যোতি চাকমা।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির