1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি–চোরাকারবারিদের গুলিবিনিময়, উদ্ধার অস্ত্র-গুলিসহ বিপুল সরঞ্জাম”

  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি–চোরাকারবারিদের গুলিবিনিময়, উদ্ধার অস্ত্র-গুলিসহ বিপুল সরঞ্জাম”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারিদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে চলা এ গোলাগুলির পর চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বিদেশি ও দেশীয় পিস্তল, গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে বিজিবি।
সোমবার (২৭ জুলাই) রাতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া এলাকার ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, অভিযানের সময় টহল দল সীমান্ত এলাকায় চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে ধাওয়া দেয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং চোরাচালানে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, উদ্ধার করা মালামাল নিয়ে বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারিরা জব্দকৃত অস্ত্র ও সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবি সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে।
তিনি বলেন, আত্মরক্ষার্থে বিজিবির টহল দলও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গুলিবিনিময়ের একপর্যায়ে চোরাকারবারিরা সীমান্তের দুর্গম এলাকা দিয়ে পালিয়ে যায়।
ঘটনায় বিজিবি সদস্য বা চোরাকারবারিদের পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির