1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে খাগড়াছড়িতে কৃষকের মাঝে বীজ-চারা ও কৃষি উপকরণ বিতরণ

  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে খাগড়াছড়িতে কৃষকের মাঝে বীজ-চারা ও কৃষি উপকরণ বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি:
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে খাগড়াছড়ি সদর উপজেলায় ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজির বীজ, লেবুর চারা, সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরীসহ কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে কৃষি বিভাগের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সরকার ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে পুনর্বাসনে কাজ করছে এবং পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও ফারিয়া সুলতানা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত আউশ ও আমনের বীজতলার কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতের ত্রাণ ও কৃষি প্রণোদনা কর্মসূচিতে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমান বিতরণ কার্যক্রম নিয়মিত কৃষি প্রণোদনার পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনেরও অংশ।

কৃষি বিভাগ জানায়, এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, উন্নত জাতের ফসল চাষে উৎসাহ দেওয়া এবং গ্রীষ্মকালীন সবজি ও লেবুর আবাদ সম্প্রসারণের লক্ষ্য বাস্তবায়ন করা হচ্ছে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির