1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

নোবিপ্রবির ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন”

  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬২ জন দেখেছেন

নোবিপ্রবির ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন”

মোফাসেরুল হক তন্ময় , পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্রেজারার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন দীর্ঘদিন ধরে শিক্ষকতা, গবেষণা, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একাডেমিক নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডীন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রশাসনিক দক্ষতা, নীতিনিষ্ঠ নেতৃত্ব এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে তাঁর অভিজ্ঞতা তাঁকে দেশের বিশ্ববিদ্যালয় অঙ্গনে সুপরিচিত করে তুলেছে।

গবেষণাক্ষেত্রেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। করপোরেট ফাইন্যান্স, ব্যাংকিং, পুঁজিবাজার, ব্যবসায় প্রশাসন, টেকসই অর্থায়ন এবং উন্নয়ন অর্থনীতি বিষয়ে তাঁর ৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন এবং সফলভাবে সম্পন্ন করেছেন। গবেষণা ও নীতিনির্ধারণের সংযোগ স্থাপনে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন পেশাগত ও সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত। তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (UTAB)-এর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, UTAB প্রতিষ্ঠার পূর্বেও তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক-পরিমণ্ডলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে UTAB-এর পবিপ্রবি শাখার প্রতিনিধিত্ব করে তিনি ফেনী-১ আসনের নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বর্তমানে শহীদ জিয়া স্মৃতি সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং আমরাবিএনপি -এর ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সহকর্মী ও পরিচিতজনদের মতে, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘ সময় ধরে সেই আদর্শের সামাজিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা অব্যাহত রেখেছেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নিজ জেলা ফেনীতে বিভিন্ন পর্যায়ে তাঁর সক্রিয় ভূমিকার কথা স্থানীয়ভাবে আলোচিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনের জন্ম ও বেড়ে ওঠা ফেনী জেলার ফেনী সদর উপজেলার শরশাদী ইউনিয়নের রাস্তাখিল গ্রামে। তাঁর পিতা মরহুম হাজী মো. জামাল উদ্দীন সোনালী ব্যাংকের একজন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। পারিবারিক মূল্যবোধ, শিক্ষা ও সততার পরিবেশেই তাঁর বেড়ে ওঠা।

নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান,  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  বিশ্ববিদ্যালয় প্রশাসন,  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন,   শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং তাঁর প্রতি আস্থা রাখা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় দায়িত্বও। স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষ আর্থিক ব্যবস্থাপনা এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমি দায়িত্ব পালনের চেষ্টা করব। শিক্ষা, গবেষণা ও সুশাসনের সমন্বয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির