1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

শিবচরে পাট কাটা নিয়ে ব্যস্ত কৃষক, শ্রমিকের চড়া মজুরীতে বিপাকে চাষিরা”

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪২ জন দেখেছেন

শিবচরে পাট কাটা নিয়ে ব্যস্ত কৃষক, শ্রমিকের চড়া মজুরীতে বিপাকে চাষিরা”

সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে এখন পাট কাটা ও পচানোর ধুম পড়েছে। টানা বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে পাট নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় কৃষকেরা দ্রুত পাট কাটতে শুরু করেছেন। তবে এর পাশাপাশি দৈনিক মজুরির পাটকাটা শ্রমিকের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ চাষিরা।

​সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকেরা তীব্র গরম ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ক্ষেত থেকে পাট কাটছেন। কিন্তু শ্রমিক সংকটের কারণে নির্ধারিত সময়ে পাট কাটা নিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। বর্তমানে প্রতিজন পাটকাটা শ্রমিকের মুজুরি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত পৌঁছেছে, যা সাধারণ সময়ের তুলনায় দ্বিগুণ। এরপরেও কাঙ্ক্ষিত শ্রমিক পাওয়া যাচ্ছে না।

​বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকার কৃষক লিটন মাদবর বলেন, “আমি ৫ বিঘা জমিতে বড় পরিসরে পাট চাষ করেছি। সার ও নিড়ানি বাবদ ইতিমধ্যে অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু হঠাৎ অতিরিক্ত বৃষ্টির কারণে পাট মরে যেতে শুরু করেছে, তাই বাধ্য হয়ে অতিরিক্ত দাম দিয়ে শ্রমিক নিয়ে পাট কাটছি। বাজারে পাটের কাঙ্ক্ষিত দাম না পেলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।”

​আরেক কৃষক চান মিয়া মাদবর বলেন, “আগে যে শ্রমিকের মজুরি ছিল ৫০০ টাকা, এখন তা বেড়ে ১ হাজার টাকায় দাঁড়িয়েছে। তাও ঠিকমতো শ্রমিক পাওয়া যাচ্ছে না। সরকার যদি পাটের ন্যায্যমূল্য নিশ্চিত না করে, তবে আমাদের পথে বসার উপক্রম হবে।”

​উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলিমুজ্জামান খান বলেন, আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে তড়িঘড়ি করে পাট কাটতে হওয়ায় শ্রমিকের চাহিদা হঠাৎ বেড়ে গেছে, যার প্রভাব পড়েছে মজুরির ওপর।

এ দিকে উৎপাদন খরচ পুষিয়ে নিতে পাটের ন্যায্যমূল্য প্রাপ্তির দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির