1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ”

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬২ জন দেখেছেন

বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ”

মোঃ সারোয়ার হোসেন অপু
জেলা প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও মালামাল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. এনামুল হক (৪৫) বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মো. আব্দুর রাজ্জাক (৪০), পিতা- মৃত তোজাম্মেল হকের কাছ থেকে তিনি দ্বীপগঞ্জ বাজারে একটি দোকান ও গুদাম সিকিউরিটি ভাড়ায় নিয়ে দীর্ঘদিন ধরে ইলেকট্রিক, কসমেটিকস, মোবাইল এবং গৃহস্থালি সামগ্রীর ব্যবসা পরিচালনা করে আসছেন। জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দোকান মালিক পক্ষের সঙ্গে বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং দোকানের বিভিন্ন মালামাল বাইরে ফেলে দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি। এ সময় বাধা দিতে গেলে অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করেন। এছাড়া কয়েকজন মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেছেন বলেও দাবি করা হয়েছে।
এ ঘটনায় মো. হিরন হোসেন (৪২), মো. কিরন (৩৮), মোছা. রিক্তা বানু (৪৫), মোছা. মুক্তা বেগম (৪৮), উভয়ের পিতা মৃত মোমতাজ আলী, মোছা. বেগম (৬৫), স্বামী- মৃত মোমতাজ আলী এবং মোছা. অঞ্জনা বেগম (৩৩), স্বামী- মো. হিরন হোসেনসহ মোট ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। তারা সবাই নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর রাত প্রায় ১০টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। তবে ওই সময় প্রধান অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির