1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি আহ্বায়ক জাবের সদস্যসচিব জুমা”

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৯ জন দেখেছেন

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি আহ্বায়ক জাবের সদস্যসচিব জুমা”

আমিনুল ইসলাম জনি মনোহরদী, নরসিংদী”

ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সব সদস্যের প্রত্যক্ষ ভোটে সংগঠনের নতুন আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হন। এ ছাড়া আজীবন মুখপাত্র পদে রাখা হয়েছে শরীফ ওসমান হাদিকে।

সোমবার সন্ধ্যায় এই নির্বাচন অনুষ্ঠিত হয় বলে ইনকিলাব মঞ্চের দপ্তর সম্পাদক রায়হান আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব একটি আংশিক কমিটি ঘোষণা করেন। ঘোষিত আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক করা হয়েছে হাবিবুল্লাহ মিসবাহকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সঙ্গে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার উদ্দেশ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সার্চ কমিটির আহ্বায়ক জি এ সাব্বির, সদস্য সচিব মাসুদুর রহমান আদনান এবং আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্তা আক্তার এবং শাফিন শাররাজকে সদস্য করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির