1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

শিবচরে পূবালী ব্যাংকের “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন”

  • আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৯ জন দেখেছেন

শিবচরে পূবালী ব্যাংকের “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন”

সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে শিবচরে “ক্যাশলেস শিবচর,মাদারীপুর” ব্যাংকিং ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টার দিকে পূবালী ব্যাংকের শিবচর শাখার আয়োজন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় র‌্যালি, আলোচনা সভা ও ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ” বাংলা কিউ আর” এর এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

পূবালী ব্যাংকের শিবচর শাখা ব্যবস্থাপক শেখ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মাহমুদুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের যুগ্ম পরিচালক মোঃ তানিম হাসান। বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক জনাব খন্দকার আতিকুর রহমান,পূবালী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের আরআর এম সহকারী জেনারেল ম্যানেজার শেখ মোঃ মারুফ হাসান,

বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলেে অতিরিক্ত পরিচালক মোঃ মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ সরকারের অন্যতম পরিকল্পনা আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। পূবালী বাংকের “বাংলা কিউ আর” কোডের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সহজে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

উপস্থিত বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং সেবার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের এক পর্যায়ে শিবচর বাজারের কয়েকজন ব্যবসায়ীদের মাঝে “বাংলা কিউ আর” এর কোড তুলে দেয়া হয়।

প্রবাসী পরিবারের সদস্য ও সাধারণ গ্রাহকরা ২৪ ঘণ্টা বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে। আলোচনা শেষে ফিতা কেটে “ক্যাশলেস” এর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

এসময় পূবালী ব্যাংকের শিবচরের পাঁচ্চর উপশাখা ব্যবস্থাপক মো: কাওসার আহমেদসহ ম্যানেজারসহ আরো বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির