1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ”

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (জবিরিইউ) কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি এবং উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আবু বকর সম্পদকে সংগঠনের আহ্বায়ক এবং মাহফুজুর রহমানকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে।

এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য-১ এবং সদস্য-২ হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে সৃজন সাহা ও পলি আক্তার।

২৯ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর যৌথ অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পর কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি এবং উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মতিক্রমে আবু বকর সম্পদকে আহ্বায়ক ও মাহফুজুর রহমানকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব সংগঠনের সদস্যদের সঙ্গে সমন্বয় করে আগামী সর্বোচ্চ ২০ কর্মদিবসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবেন। এ সময় তাঁদের সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও সাংবাদিকতার নৈতিক মানদণ্ড অনুসরণ করে স্বচ্ছ, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

সভায় আশা প্রকাশ করা হয়, নবনির্বাচিত আহ্বায়ক আবু বকর সম্পদ ও সদস্যসচিব মাহফুজুর রহমান সংগঠনের সদস্যদের ঐক্য, পেশাদারত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে জবিরিইউর ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নেবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির