“করিমগন্জে কান্দাইল বড় হাওরে অবৈধ মাটি কাটা: ৩টি ভেকু জব্দ, দেড় লাখ টাকা জরিমানা”
আরিফুল ইসলাম রিফাত
করিমগঞ্জ, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বড় হাওরে কৃষিজমির মাটি কেটে বিক্রি এবং অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ৩টি ভেকু (খননযন্ত্র) জব্দ করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের ১,৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খনন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply