1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

শিবচরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

শিবচরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

সহিদুল ইসলাম
​শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

​”পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শিবচর থানার আয়োজনে থানার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ​মো. শাহাদাত হোসেন খান: আহবায়ক, শিবচর উপজেলা বিএনপি। ​সোহেল রানা সদস্য সচিব, শিবচর উপজেলা বিএনপি। ​আবু জাফর চৌধুরী, সাবেক সভাপতি, শিবচর উপজেলা বিএনপি। ​হেমায়েত হোসেন খান সিনিয়র যুগ্ম আহবায়ক, পৌর বিএনপি, হাজী আঃ মান্নান খান, যুগ্ম আহবায়ক পৌর বিএনপি।
​এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মী গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্ত্যবে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, মাদক, সন্ত্রাস, ও অপরাধ দমনে আপনাদের সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে আমরা সবাই মিলে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে পারবো।

​সভায় বক্তারা আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ নির্মূলে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির