1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

পবিপ্রবিতে এইচআর ক্লাবের উদ্যোগে ‘বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১১৫ জন দেখেছেন

পবিপ্রবিতে এইচআর ক্লাবের উদ্যোগে ‘বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত”

মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)”

“একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক আমাদের চেতনা” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবির) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এইচআর ক্লাবের উদ্যোগে ‘বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ.বি.এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, পিজিএস-এর ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, এইচআর ক্লাবের প্রধান উপদেষ্টা ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. তারিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচআর ক্লাবের প্রেসিডেন্ট এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এইচআর ক্লাবের সাধারণ সম্পাদক মোফাসেরুল হক তন্ময় এবং ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রতিটি মানুষের বৃক্ষরোপণে এগিয়ে আসা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
পরে অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং এইচআর ক্লাবের সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির