1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীসংগঠনের ভূমিকা অপরিসীম- কয়েছ লোদী”

  • আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬০ জন দেখেছেন

সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীসংগঠনের ভূমিকা অপরিসীম- কয়েছ লোদী”
রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি, মৌলভীবাজার।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, সমাজের উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম। সমাজের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীসহ মানব কল্যাণে স্বেচ্ছাসেবীদের ভূমিকা রাখতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিলে প্রতিটি প্রতিষ্ঠানসহ গ্রামাঞ্চলে সামাজিক বনায়ন করে তোলা সম্ভব।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সিলেট জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা সমূহের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী উপরোল্লিখিত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সিটি কর্পোরেশন এলাকার ১৬টি সংগঠন, সদর উপজেলার ৬টি এবং দক্ষিণ সুরমা উপজেলার ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনকে মোট ১২ লক্ষ ৫০ হাজার টাকা এককালীন অনুদান প্রদান করা হয়। এছাড়া সিলেট জেলার ৫৪টি সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৫ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায় এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামসু, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, গ্রিন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক বায়েজিদ খান, জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুর রফিক।

অনুষ্ঠানে অতিথিরা সিলেট বাক শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের অষ্টম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত শিক্ষাক্রম উন্নীতকরণসহ প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির