1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৮ জন দেখেছেন

গাইবান্ধায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শনে চিকিৎসকসহ দুজন সামরিক বরখাস্ত”

শহীদুল ইসলাম শহীদ,​প্রতিনিধি গাইবান্ধাঃ
​কোনো প্রকার আগাম তথ্য কিংবা প্রোটোকল ছাড়াই হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে ভুক্তভোগী রোগীদের চরম দুর্দশার চিত্র দেখে এর জন্য দায়ী কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন তিনি।
​রবিবার দুপুরে কোনো ধরনের তোড়জোড় বা পূর্ব সতর্কবার্তা ছাড়াই মন্ত্রী সরাসরি গাইবান্ধা জেলা সদর জেনারেল হাসপাতালে উপস্থিত হন। তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন সাধারণ ওয়ার্ড এবং কেন্দ্রীয় ওষুধ ভাণ্ডার সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনের সময় চারিদিকের জরাজীর্ণ অবস্থা ও চিকিৎসার দৈন্যদশা দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
​স্বাস্থ্যসেবার মান বজায় রাখা এবং রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার প্রতি জোর দিয়ে মন্ত্রী বলেন, “চিকিৎসাসেবায় কোনো প্রকার অবহেলা বরদাশত করা হবে না। ভুক্তভোগী রোগীদের ভোগান্তি কমাতে এবং সার্বিক চিকিৎসাসেবায় গাফিলতি করা দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
​তিনি আরও জানান, দেশের প্রতিটি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে আধুনিকায়ন ও উন্নত সেবামুখী করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
এর আগে গোবিন্দগঞ্জ হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্মক্ষেত্রে চরম গাফিলতি ও অনিয়মের অভিযোগে তাৎক্ষণিকভাবে দুজনকে বহিষ্কার করেন স্বাস্থ্যমন্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির