1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

শিবচরে তীব্র লোডশেডিং এ চরম ভোগান্তিতে সাধারণ মানুষ”

  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪০ জন দেখেছেন

শিবচরে তীব্র লোডশেডিং এ চরম ভোগান্তিতে সাধারণ মানুষ”

​সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

​মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনের বেলার প্রচণ্ড গরমের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। ঘন ঘন এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য, গৃহস্থালি কাজ এবং ব্যাটারিচালিত যানবাহনের ওপর নির্ভরশীল নিম্ন আয়ের মানুষের আয়-রোজগার।

​শিবচর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বিদ্যুতের যে চাহিদা রয়েছে, তার অর্ধেকেরও কম সরবরাহ পাওয়া যাচ্ছে।
গত রবিবার শিবচরে বিদ্যুতের চাহিদা ছিল ২৫ মেগাওয়াট, বিপরীতে সরবরাহ পাওয়া গেছে মাত্র ১০ মেগাওয়াট। রাতে বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়ায় ৩৫ মেগাওয়াটে, যেখানে সরবরাহ মিলেছে মোটে ১৬ মেগাওয়াট।

​এই বিশাল ঘাটতির কারণে বাধ্য হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, একদিকে অসহনীয় গরম ও লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে প্রতি মাসে আসছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। দ্রুত এই সংকট নিরসন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির