1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

লংগদু জোনের দ্রুত সাড়ায় গাঁথাছড়ার আগুন নিয়ন্ত্রণে, প্রাণহানি এড়ানো সম্ভব”

  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৮ জন দেখেছেন

লংগদু জোনের দ্রুত সাড়ায় গাঁথাছড়ার আগুন নিয়ন্ত্রণে, প্রাণহানি এড়ানো সম্ভব”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে লংগদু জোনের তাৎক্ষণিক উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কাঠমিস্ত্রির কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় জোন সদর থেকে তিনটি বি-টাইপ টহল দল প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শীদের মতে, লংগদু জোনের সদস্যরাই সবার আগে ঘটনাস্থলে পৌঁছে আগুনের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখেন।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের সময় লংগদু জোনের মেডিকেল দল ঘটনাস্থলে চিকিৎসা সহায়তা দিতে সার্বক্ষণিক প্রস্তুত ছিল। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে জোন কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি ও সমন্বিত পদক্ষেপ না হলে আগুন আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেড়ে যেত। তাঁদের মতে, লংগদু জোনের সময়োপযোগী ও পেশাদার উদ্যোগেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক

খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির