“গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সফল অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন আটক”
হামিদুল হক মার্সাল
রামুপ্রতিনিধি
আজ ৪ ই আগষ্ট দুপুরে
রামু উপজেলা গর্জনিয়া বাজার এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় তিন কার্ড ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই জুয়েল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপনআ সংবাদের ভিত্তিতে গর্জনিয়া বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (পিতা: মুক্তার আহম্মদ, মাতা: জান্নাত আরা বেগম, গ্রাম: কাজের বিল) এবং মো. সাজেদ (পিতা: কবির আহমদ মেম্বার, মাতা: আনোয়ারা বেগম, গ্রাম: ফাক্রিকাটা, ৬ নম্বর ওয়ার্ড)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে।
Leave a Reply