1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে খেলাফত মজলিসের সমাবেশ

  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে খেলাফত মজলিসের সমাবেশ।”

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার”

মানিকগঞ্জ, ৪ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থান স্মরণ, রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় শহরের শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে খেলাফত মজলিসের মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম ফরায়জীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের নায়েবে আমীর ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আহমদ আলী কাসেমী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন এবং কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক দেওয়ান তানজিল আহমেদ।
বক্তারা অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর সরকার গঠিত হলেও গণভোটে জনগণের দেওয়া রায় এখনো বাস্তবায়ন করা হয়নি। তাদের ভাষ্য, রাষ্ট্রীয় সংস্কার ও গণভোটের সিদ্ধান্ত কার্যকর করা না হলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে তারা গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় রাষ্ট্রীয় সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির