1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

লাকসামে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: শিশু দিহানের করুণ মৃত্যু, শিক্ষিকা মা আইসিইউতে ​হৃদয় চন্দ্র দাস।”

  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৫২ জন দেখেছেন

লাকসামে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: শিশু দিহানের করুণ মৃত্যু, শিক্ষিকা মা আইসিইউতে
​হৃদয় চন্দ্র দাস।”

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম উপজেলার ধামৈচায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিহান নামে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির মা মারাত্মক আহত হয়ে বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
​আজ সোমবার (৩ আগস্ট) বিকেলে লাকসাম-নাঙ্গলকোট সড়কের ধামৈচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​নিহত শিশু দিহান নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক সোহাগের ছোট ছেলে। সে চরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিহান দিলুর (দিলরুবা) সন্তান এবং আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মাহবুবুল আলমের নাতি।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো লাকসাম আজগড়া ইউনিয়নে চড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির পর সন্তানকে নিয়ে সিএনজি যোগে লাকসামের উদ্দেশ্যে রওনা হন শিক্ষক দিহান দিলু। সিএনজিটি ধামৈচা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু দিহানের মৃত্যু হয়।
​দুর্ঘটনায় দিহানের মা দিলরুবা গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তিনি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
​স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মর্মান্তিক এই দুর্ঘটনায় কোমলমতি শিশুর প্রাণহানি এবং শিক্ষিকার আশঙ্কাজনক অবস্থার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির