1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

সুন্দরগঞ্জে সরোবর বিলে গোলাপি ও সাদা রঙে রঙিনে ভরপুর,দর্শনার্থীদের ঢল”

  • আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

সুন্দরগঞ্জে সরোবর বিলে গোলাপি ও সাদা রঙে রঙিনে ভরপুর,দর্শনার্থীদের ঢল”

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ বর্ষার পানিতে টইটম্বুর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সরোবর বিল। বিস্তীর্ণ জলাভূমিজুড়ে ফুটে থাকা অসংখ্য গোলাপি ও সাদা পদ্মফুল যেন সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। সেই সৌন্দর্যের টানে প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে ভিড় করছেন শিশু-কিশোরসহ নানা বয়সী দর্শনার্থীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের সরোবর বিলে গিয়ে চোখে পড়ে সারি সারি পদ্মফুল বাতাসে দোল খাচ্ছে।স্থানীয় সূত্রে জানাযায়, প্রতি বছর বর্ষা মৌসুমে বিলটিতে পদ্মফুল ফুটলেও এবার অনুকূল আবহাওয়ার কারণে ফুলের পরিমাণ তুলনামূলক বেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে সরোবর বিলের পদ্মফুলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর দর্শনার্থীদের আগমন আরও বেড়েছে। দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যপ্রেমীরা। বিলটিতে নৌকা চলাচলের ব্যবস্থা না থাকায় দর্শনার্থীদের হাঁটুপানি কিংবা কোথাও কোথাও কোমরসমান পানি মাড়িয়ে পদ্মফুলের কাছে যেতে হয়। সেখানে কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন, কেউ স্মৃতিবন্দি করেন ছবিতে, আবার কেউ সংগ্রহ করেন পদ্মফুল ও ফুলের লতি রান্না করে খাওয়ার জন্য।

দর্শনার্থী সুমাইয়া আক্তার বলেন, “অনেক দিন ধরে সরোবর বিলে আসার ইচ্ছা ছিল। এখানে এসে সত্যিই মুগ্ধ হয়েছি। চারদিকে পদ্মফুলের এমন সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে টিপটিপ বৃষ্টিতে কাছে এসেও দূর থেকে সৌন্দর্য উপভোগ করতে হয়েছে। কাছে যাওয়ার মতো তেমন কোনো ব্যবস্থাই নেই।  যদি কিছু ছোট ছোট নৌকা থাকত, তবে অনেক ভালো হতো।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন শত শত মানুষ সরোবর বিলে ভিড় করছেন। তবে অতিরিক্ত পদ্মফুল সংগ্রহের কারণে ভবিষ্যতে পদ্মের স্বাভাবিক বিস্তার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তারা প্রয়োজন ছাড়া ফুল না তোলার আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের মতে, প্রয়োজনীয় সংরক্ষণ, পরিচর্যা ও পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলা হলে সরোবর বিল উত্তরাঞ্চলের অন্যতম আকর্ষণীয় প্রকৃতি পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করতে পারে। প্রকৃতির এই অপার সৌন্দর্য রক্ষায় প্রশাসনের পাশাপাশি দর্শনার্থীদেরও দায়িত্বশীল আচরণ জরুরি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির