1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫৪ জন দেখেছেন

“৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত”

মোঃ ছফিউল্লাহ্, পবিপ্রবি প্রতিনিধি:

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতিচারণে প্রদর্শনী বিতর্কের আয়োজন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (পিএসটিইউডিসি)।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অডিটোরিয়ামে এ প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

প্রদর্শনী বিতর্কের বিষয় ছিল, “এই সংসদ বিশ্বাস করে, ৩৬ জুলাইয়ের ঘটনাবলি জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা উচিত।” বিষয়টিকে কেন্দ্র করে সরকারি ও বিপক্ষ দল যুক্তি, তথ্য এবং বিশ্লেষণ উপস্থাপনের মাধ্যমে প্রাণবন্ত বিতর্কে অংশ নেয়। দীর্ঘ যুক্তি-প্রতিযুক্তির পর বিচারকদের রায়ে বিপক্ষ দল বিজয়ী হয়। একই সঙ্গে সেরা বিতার্কিক নির্বাচিত হন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিপক্ষ দলের সদস্য কানিজ ফাতেমা ।

সরকারি দলে বিতর্ক করেন মো. শাহরিয়ার হোসাইন মিরাজ, শাহাদাত হোসাইন ও সুমাইয়া আমিন। অন্যদিকে বিপক্ষ দলে ছিলেন শাহরিয়ার ইসলাম রাফি, মাসুদা আক্তার রিফা এবং কানিজ ফাতেমা। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি ও ফার্মাকলোজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আলী আজগর ।

অনুষ্ঠানে উপস্থিত এএনএসভিএম অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইজা বলেন, “এ ধরনের প্রদর্শনী বিতর্ক আমাদের ইতিহাসকে নতুনভাবে ভাবতে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো বিশ্লেষণ করতে শেখায়। শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক চিন্তা ও মত প্রকাশের দক্ষতা বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পবিপ্রবি ডিবেটিং ক্লাবের সভাপতি শাহরিয়ার হোসাইন মিরাজ বলেন, “৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার লক্ষ্যেই আমরা এ প্রদর্শনী বিতর্কের আয়োজন করেছি। বিতর্কের মাধ্যমে ভিন্নমতকে সম্মান জানিয়ে যুক্তি ও তথ্যের ভিত্তিতে আলোচনা করার সংস্কৃতি গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও জাতীয় ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পবিপ্রবি ডিবেটিং ক্লাব এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।”

তিনি আরও বলেন, “পবিপ্রবি ডিবেটিং ক্লাব শুধু বিতর্কচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সমসাময়িক জাতীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের যুক্তিবাদী, বিশ্লেষণধর্মী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন আয়োজন করে থাকে।”

আয়োজকদের মতে, ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে ইতিহাসচর্চা, মুক্তচিন্তা ও যুক্তিনির্ভর মতবিনিময়ের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির