1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার দাবিতে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ

  • আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫০ জন দেখেছেন

“জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার দাবিতে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ”

“আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার”

জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের জনরায় কার্যকর এবং জুলাইয়ের গণহত্যার বিচার দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।
বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে জোটের নেতারা বলেন, জনগণের মতামত ও গণআন্দোলনের চেতনার প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটে প্রকাশিত জনরায়ের কার্যকর প্রয়োগ এবং গণহত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ডাকঘরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রণীত জুলাই সনদ দ্রুত কার্যকর করা এবং গণভোটে জনগণের দেওয়া রায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি, জুলাইয়ের সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
তাদের বক্তব্যে আরও বলা হয়, রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের ভোট ও মতামতের প্রতি সম্মান প্রদর্শনে বিলম্ব হলে জনআকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, পৌর আমির হুমায়ূন কবির, সদর থানা আমির ফজলুল হক, এবি পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনীসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির