1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

লালপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ”

  • আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

লালপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ”

লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটে জনগণের প্রদত্ত রায় দ্রুত কার্যকর করা এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে নাটোরে লালপুরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৫ আগস্ট) বিকাল ৫টায় ১১ দলীয় ঐক্য, লালপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার রামকৃষ্ণপুর চিনিবটতলা থেকে একটি বিশাল গণমিছিল শুরু হয়ে লালপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীসুন্দরী হাইস্কুল মাঠে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড: মাসুদ রানা, লালপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মহসিন আলম, নাটোর জেলা জামায়াতের শূরা সদস্য সাজ্জাদুর রহমান উজ্জল, লালপুর উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ হামিদুল ইসলাম, নাটোর জেলা শিবিরের সাবেক সভাপতি জাহিদ হাসান, লালপুর পশ্চিম শাখা শিবিরের সভাপতি রাকিবুল ইরলাম রাহী, পূর্ব শাখার সভাপতি মুস্তাফিজুর রহমান মিসকাত।

এসময় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে এসে অবিলম্বে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে আন্দোলন চলাকালে সংঘটিত সকল গণহত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার জন্য জোর দাবি জানান। সমাবেশে বক্তারা আরও বলেন জুলাই সনদ ও গণভোটের রায় যাদি বাস্তবায়ন করা না হয় তবে আবার নতুন করে জুলাই সংগঠিত হবে। এসময় স্থানীয় ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ জনগণ ও ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির