1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গোপালগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে ওসি মীর সাজেদুর রহমানের অঙ্গীকার”

  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৪ জন দেখেছেন

“গোপালগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে ওসি মীর সাজেদুর রহমানের অঙ্গীকার”

মোঃ আবিদ হাসান মুছা,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করে ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ডাকাতি রোধ, আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার—সব ক্ষেত্রেই তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।

তিনি গোপালগঞ্জ পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে ন্যায়ের ভিত্তিতে আইনের সুশাসন প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোপালগঞ্জের সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা আশা প্রকাশ করেছেন, এই কর্মকর্তা গোপালগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলবেন।

দায়িত্ব নেয়ার পরপরই তিনি সদর উপজেলায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। এরপর থেকেই পুলিশের একাধিক অভিযানে বহু চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপালগঞ্জে ঘটে যাওয়া একাধিক ডাকাতির রহস্য উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন তিনি।

এছাড়া বাল্যবিবাহ, ইভটিজিংসহ নানা সামাজিক অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছেন ওসি সাজেদুর রহমান। তিনি বলেন, “গোপালগঞ্জের শান্তি ও নিরাপত্তা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে, সেটাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। পুলিশ-জনগণের সম্মিলিত প্রচেষ্টায় গোপালগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও উন্নত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

সুশাসনের প্রতীক হিসেবে ইতোমধ্যে তিনি জেলার মানুষের মাঝে আস্থা ও প্রশংসা অর্জন করেছেন। তার জন্য সকল মহল থেকে নিরন্তর শুভকামনা ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির