1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

ব্যাংক থেকে উত্তোলিত টাকা ছিনতাই: লালপুর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার ১ লাখ ৭০ হাজার টাকা”

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫৮ জন দেখেছেন

ব্যাংক থেকে উত্তোলিত টাকা ছিনতাই: লালপুর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার ১ লাখ ৭০ হাজার টাকা”

লালপুর(নাটোর)প্রতিনিধি:

নাটোরের লালপুরে ডাচ-বাংলা ব্যাংক থেকে উত্তোলিত ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার মাত্র দুই দিনের মাথায় অভিযানে নেমে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং লুণ্ঠিত টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে ডাচ-বাংলা ব্যাংক লালপুর শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা মোছা. জেসমিন নাহার (৪০)। পরে তিনি টাকা একটি ভ্যানিটি ব্যাগে রেখে অটোচার্জার ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বৈদ্যনাথপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন সড়কে একটি মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী চলন্ত অবস্থায় তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী জেসমিন নাহার লালপুর থানায় অভিযোগ দায়ের করলে এ ঘটনায় পেনাল কোডের ৩৯৪ ধারায় মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামের ওপর।

নাটোরের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) এবং লালপুর থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ৬ আগস্ট মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে মামলার সঙ্গে জড়িত পাবনার ঈশ্বরদী উপজেলার গোপালপুর বটতলা গ্রামের মো. সবুজ আলী (২০) এবং ঈশ্বরদী উপজেলার ভাদুর বটতলা (বাগানপাড়া) এলাকার মো. সোহাগ আলী (১৯)-কে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং লুণ্ঠিত টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।

লালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির