1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় ১১ দলের স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি”

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭৭ জন দেখেছেন

“দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে
গাইবান্ধায় ১১ দলের স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি”

শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য গাইবান্ধা জেলা শাখা।
বৃহস্পতিবার বিকেলে শহরের পৌর পার্ক চত্বরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। কর্মসূচি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন গাইবান্ধা ১১ দলের নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এমপি সহ নেতৃবৃন্দ।
জামায়াতের ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা, কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম মন্ডল, জেলা ওলামা সভাপতি মাওলানা সাইদুর রহমান, পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মন্জু, পলাশবাড়ী উপজেলা আমীর আবু বকর সিদ্দিক, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আবুল হোসেন, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহীম হোসাইন, ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার প্রচার সেক্রেটারি মো. এনামুল হক, এনসিপি জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি জাহিদুল ইসলাম, এলডিপি জেলা সভাপতি শরিফুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি মো. সুলতান মাহমুদ প্রমুখ।
মাওলানা নজরুল ইসলাম এমপি বলেন, “হঠাৎ করে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কবলে পড়ল কেন বাংলাদেশ, সরকারকে এর জবাব দিতে হবে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গ্যাস সংকটের কারণে বাসাবাড়ির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। একই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের, বিশেষ করে শাক-সবজি ও তরিতরকারির দাম কয়েক গুণ বেড়ে গেছে। বাজারে এ ধরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে অবৈধ মজুতদারি, সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কি না, সরকারকে তার দায়বোধের জায়গা থেকে তা খুঁজে বের করতে হবে। জনগণের দুর্ভোগকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।’
তিনি বলেন, “বিদ্যুৎ সংকটের মধ্যেই হুট করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং ভুতুড়ে বিলের নামে গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনেক গ্রাহক প্রকৃত ব্যবহারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিল পাওয়ার অভিযোগ করছেন। বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত বিল আদায়ের বিষয়ে সরকারের পক্ষ থেকে জনগণের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে ভুতুড়ে ও অতিরিক্ত বিলের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সংকটের সময়ে জনগণের স্বার্থ বিবেচনা না করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির