1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের নির্দেশে ১৪০ কোটি টাকার রাস্তা প্রশস্তকরণে কাজ শুরু”

  • আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬০ জন দেখেছেন

“ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের নির্দেশে ১৪০ কোটি টাকার রাস্তা প্রশস্তকরণে কাজ শুরু”

মো: নুর ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের গ্রামীণ সড়ক যোগাযোগে বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকনির্দেশনায় প্রথম ধাপে ১২টি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সরকারের রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরসিআইপি)-এর আওতায় বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পকে জেলার যোগাযোগ ব্যবস্থার অন্যতম বড় উন্নয়ন উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এলজিইডি সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় দিনাজপুর এনএইচডব্লিউ–খোচাবাড়ী জিসি হয়ে নারগুন ইউনিয়ন পরিষদ অফিস সড়ক, গোবিন্দনগর সমবায় মার্কেট–মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ অফিস সড়ক, রুহিয়া সিনেমা হল ১১ মাইল এনএইচডব্লিউ –দেবীপুর ইউনিয়ন পরিষদ অফিস সড়ক, ঠাকুরগাঁও–আটোয়ারী আরএন্ডএইচ (রুহিয়া)–রামনাথহাট জিসি সড়ক, রামনাথ জিসি–লাহিড়ী জিসি সড়ক, বালিয়া ইউনিয়ন পরিষদ –সাবদালহাট সড়ক, পল্লী বিদ্যুৎহাট–রুহিয়া ইউনিয়ন পরিষদ সড়ক প্রশস্ত করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির