1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শিবচরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ”

  • আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭৬ জন দেখেছেন

“শিবচরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ”

সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

​মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার চরজানাজাত ইউনিয়নের বেপারী চর বাজার এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে শিবচরের কাঁঠালবাড়ী, চরজানাজাত ও চরচান্দ্রা ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট থেকে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। যত্রতত্র এই বালু বাণিজ্যের কারণে পদ্মাতীরবর্তী এলাকার শত শত বিঘা ফসলি জমি এবং অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে। অবিলম্বে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ না হলে আগামী কয়েকদিনের মধ্যে নৌ-পুলিশ ফাঁড়ি ঘেরাও করার কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা।

​কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও চরজানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন বেপারী, চরজানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শান্ত বেপারী, আব্দুল মজিদ বেপারী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাচ্চু বেপারী, নূর আলম হাওলাদার, কামাল বেপারী, আবু বক্কার মাদবর, মোতালেব বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ এলাকাবাসী।

​মানববন্ধনে অ্যাডভোকেট নাসিরুদ্দিন বেপারী বলেন, “একটি অসাধু চক্র এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির প্রত্যক্ষ সহযোগিতায় প্রকাশ্যেই পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে যাচ্ছে। অথচ নৌ-পুলিশের চোখের সামনে এসব ঘটে চললেও তারা নীরব ভূমিকা পালন করছে। এতে মনে হয় পুলিশ বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। যদি তাই হয়, তবে নৌ-পুলিশের মূল দায়িত্ব কী? আমরা অবিলম্বে এই বেপরোয়া অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানাচ্ছি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির