1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রাণ গেল চালকের”

  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯৬ জন দেখেছেন

“গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রাণ গেল চালকের”

মোঃ আবিদ হাসান মুছা,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে বাসের চালক রফিকুল সিকদার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বরইতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পটুয়াখালী জেলার দশমনিয়া উপজেলার বেতাগী গ্ৰামের মানিক সিকদারের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, ‘বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরইতলা বাস স্ট্যান্ড এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে নিহত চালকের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির