1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ডিডাফের গাছের চারা বিতরণ

  • আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১১৫ জন দেখেছেন

“মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ডিডাফের গাছের চারা বিতরণ
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার।”

প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) এর উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলা ও শ্রীমঙ্গলে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ আগষ্ট) দুপুর ১২টায় মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে সাবেক ফরেস্টার চাম্পা লাল বৈদ্যের বাড়িতে ডিডাফ এর ব্যানারে এবং ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য, তৃণমূল নারীনেত্রী ও উদ্যোক্তা শ্যামলী সূত্রধর।

ডিডাফ সিলেট বিভাগীয় সভাপতি নুরুল ইসলাম সারজুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোসাইটির সিলেট বিভাগের সমন্বয়কারী কবি ও সাংবাদিক রিপন কান্তি ধর রুপক, অবসরপ্রাপ্ত ডিপুটি রেঞ্জার চাম্পা লাল বৈদ্য, ডাঃ হিমাচল দত্ত, বিশ্বজিত দেব।

এসময় গীতা, সম্পা, সুমা, প্রণয় দেব, রবিলাল বর্ধন সহ ডিডাফ জেলা এবং সদর উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সবুজে ভরে যাবে বাংলাদেশ এই স্লোগনকে সামনে রেখে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শুক্রবার (৭ আগষ্ট) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির উপজেলা এর অস্থায়ী কার্যালয় অফিস সম্মুখে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির সিলেট বিভাগীয় সমন্বয়কারী কবি ও সাংবাদিক রিপন কান্তি ধর রুপক।

ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা সম্মনয়কারী ডাঃ রাধা কান্ত দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়নাল মিয়া, হবিগঞ্জ জেলা সম্মনয়কারী লোকমান হোসেন, সিলেট জেলার সম্মনয়কারী সুলেমান হোসেন, জেলা সভাপতি ছালে আহমদ, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি অশোক দাস, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলার আহবায়ক প্রদীপ চন্দ্র দেবনাথ।

এসময় ডিডাফ মৌলভীবাজার সদর, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত থেকে কমিটির প্রত্যেকে নিজ নিজ বাড়িতে গাছের চারা রোপন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির