“ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে লাকসামে জামায়াতে ইসলামীর মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত”
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
লাকসামে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির স্থানীয় নেতৃত্বের উদ্যোগে এবং লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেল ৪টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রেলওয়ে হাইস্কুল প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এ মশক নিধন অভিযানের সূচনা করা হয়। এরপর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও মশাজনিত ঝুঁকিপূর্ণ স্থানে মশা ধ্বংসকারী স্প্রে ও ওষুধ প্রয়োগ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ২ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ওমর ফারুক সৌরভ এবং ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আবু বকর জাহিদ। সমগ্র কার্যক্রমের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন লাকসাম শহরের সাবেক ছাত্রনেতা ফকরুল ইসলাম মাসুম।
এছাড়া মশা নিধন কর্মসূচিতে স্থানীয় জামায়াত নেতা মো. সোলাইমান, মাসুম বিল্লাহ মজুমদার, হাফেজ জহির, মো. সলিমুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ যুবসমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিসংশ্লিষ্ট নেতারা জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা এবং মশক নিধনের এই সামাজিক উদ্যোগ ধারাবাহিকভাবে পৌরসভার অন্যান্য এলাকাতেও অব্যাহত থাকবে।
Leave a Reply