1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

লালপুরে ১০০ পিস অবৈধ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার”

  • আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

লালপুরে ১০০ পিস অবৈধ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার”

লালপুর(নাটোর)প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী থেকে নাটোরের লালপুরে ইয়াবা সরবরাহ করতে এসে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ১০ হাজার ৭৫৭ টাকা ও যোগাযোগের কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) রাত ৩টা ৫৫ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিরস্ত্র) এস এম গোলাম মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মোহরকয়া (কয়লার ডহর) এলাকায় পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাবনার ঈশ্বরদী পৌরসভার শেরশাহ রোড এলাকার রবিন (২৩), ফতে মোহাম্মদপুর কলেজ রোড এলাকার আকরামুজ্জামান ওরফে মামুন (৩৪) এবং নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার মেহেদী হাসান ওরফে রনি (৩০)।

পুলিশ আরও জানায়,গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার (১০ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির