1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

শিবচরে পৈতৃক সম্পত্তি জবরদখল ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন”

  • আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩৮ জন দেখেছেন

শিবচরে পৈতৃক সম্পত্তি জবরদখল ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন”

সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ১৬০ শতাংশ পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টা এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
সোমবার (১০ আগস্ট) দুপুরে শিবচর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মৃত ডা. নুর মোহাম্মদ মোড়লের পুত্রবধূ ভুক্তভোগী সিমা আক্তার অভিযোগ করেন, আব্দুল হাই মিয়া ও তার ছেলে মেজর ফাহিম সিদ্দিকী সেনাবাহিনীর ক্ষমতার অপব্যবহার করে তাদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর, উচ্ছেদের চেষ্টা, পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

সিমা আক্তার আরও অভিযোগ করেন, তাদের বাড়িতে থাকা ভাড়াটিয়াকেও জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে এবং ঘর ভাঙচুর করা হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে হুমকির মুখে রয়েছেন বলেও দাবি করেন।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘদিন ধরে তারা পৈতৃক সম্পত্তি নিয়ে হয়রানির শিকার হচ্ছেন। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, জমি দখলমুক্ত করা, হয়রানি ও হুমকি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
তবে অভিযোগের বিষয়ে আব্দুল হাই মিয়া ও মেজর ফাহিম সিদ্দিকীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির