1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু”

  • আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু”

লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাটোরের লালপুর উপজেলার একই পরিবারের ৩ জন মারা গেছেন।

নিহতরা হলেন উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ও নির্মাণ শ্রমিক মাইদুল ইসলাম (২৬), তাঁর স্ত্রী বিউটি আক্তার (২৪) এবং তাঁদের আট বছরের ছেলে মারুফ। একসঙ্গে পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে ওমরপুর গ্রামে শোকের মাতম চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের কুড়িপাড়া এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তাঁরা গুরুতর দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনেরই মৃত্যু হয়।

নিহতদের মরদেহ গ্রামের বাড়ি লালপুরে আনা এবং দাফনের বিষয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। প্রতিমন্ত্রীর পক্ষ থেকে মরদেহ লালপুরে আনার জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করাসহ দাফন কার্যক্রমে সহযোগিতা প্রদান করা হয়েছে।

নিহত মাইদুল ইসলামের ভাই জাহাঙ্গীর আলম জানান, এই কঠিন সময়ে প্রতিমন্ত্রী তাঁদের পাশে দাঁড়িয়েছেন এবং মরদেহ বাড়িতে আনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করেছেন।

বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিস্টু এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির