1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

সুন্দরগঞ্জে ফ্যামিলি কার্ড জরিপকারী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত”

  • আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৯ জন দেখেছেন

সুন্দরগঞ্জে ফ্যামিলি কার্ড জরিপকারী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত”

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ মেধাবীদের নিয়োগের দাবি এবং স্বৈরাচারের দোসর সহ যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করছে তাদের নিয়োগ বাতিলের দাবিতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যান সুন্দরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় সাধারণ জনগণও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কার্যালয়ে উপস্থিত হন।

তবে অফিসে গিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে পাওয়া যায়নি। তিনি সপ্তাহে মাত্র ১/২ দিন মাঝে মাঝে অফিসে আসেন—স্থানীয়দের কাছ থেকে এমন কথা জানতে পেরে ক্ষুব্ধ জনতা সমাজসেবা কার্যালয়ে তালা লাগিয়ে দেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে নেতাকর্মীরা ক্ষুব্ধ জনগণকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান। কিন্তু ইউএনও কার্যালয়ের প্রধান ফটকে আগে থেকেই তালা লাগানো থাকায় ভিতরে প্রবেশ করে কথা বলার কোনো সুযোগ পাননি তারা। বাধ্য হয়ে সেখানেও নতুন করে তালা ঝুলিয়ে দেন উপস্থিত জনতা।

ঘটনাস্থলে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া লিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিয়ার রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালি উজ্জামান মণ্ডল রিয়াল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির