1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

ঘোড়াঘাটের রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন টানা ২য় বার জিপিএ-৫ ও পাসের হারে শীর্ষে রয়েছে।”

  • আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৫ জন দেখেছেন

ঘোড়াঘাটের রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন টানা ২য় বার জিপিএ-৫ ও পাসের হারে শীর্ষে রয়েছে।”
মোঃ কায়সার হাবীব পাপ্পু।
ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আবারও সাফল্যের শীর্ষে অবস্থান করেছে রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন। জিপিএ-৫ অর্জন ও শতভাগ পাসের হারে টানা ২য়বারের মতো উপজেলা পর্যায়ে সেরা হয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন থেকে মোট ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে সবাই কৃতকার্য হয়েছে। এর মধ্যে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর মোট ১ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৩০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১০১ জন। উপজেলায় মোট পাসের হার ৫৩ দশমিক ৯৩ শতাংশ।

উপজেলায় জিপিএ-৫ দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে নুরজাহানপুর অব সামরিক কলোনী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৭৯ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ২০ জন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৭০ দশমিক ৫৪ শতাংশ। পাশের হারের দিক দিয়ে ২য় অবস্থানে রয়েছে বলাহার উচ্চ বিদ্যালয়।

এদিকে, ২০২৫ সালে উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জন করেছিল রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন। গত বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়। এর মধ্যে ৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। ওই বছরও বিদ্যালয়টির পাসের হার ছিল ১০০ শতাংশ, যেখানে উপজেলার সামগ্রিক পাসের হার ছিল ৬০ দশমিক ৭৩ শতাংশ।

পরপর দুই বছর এসএসসি পরীক্ষায় এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের ধারাবাহিক এই সাফল্যকে উপজেলার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির