“মুন্সীগঞ্জের দূর্গাবাড়ি থেকে ১০০ পিস ইয়াবাসহ ০২ জন গ্রেফতার
মুন্সিগঞ্জ (টঙ্গীবাড়ী)প্রতিনিধি
হারুন রশীদ শেখ
পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ১০-০৮-২০২৬ খ্রি. রাত ১৯.০০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) মোঃ ইয়াকুব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন দূর্গাবাড়ী নার্সারী সংলগ্ন জনৈক রুবেল এর অটোরিকশা গ্যারেজ এর সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১. সাদিম ইসলাম (২২), পিতা- মৃত নওশেদ মিয়া, সাং- মিরেশ্বরাই কামার বাড়ি ও ২. মাহবুব ওরফে বাবু (২৭), পিতা- মনজিল হোসেন, সাং- মিরেশ্বরাই কামার বাড়ি, উভয় থানা ও জেলা- মুন্সীগঞ্জদ্বয়’কে যথাক্রমে (৮০+২০)= ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।
Leave a Reply