1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

বিএনপি-ছাত্রদলের ইউএনও কার্যালয় ঘেরাও: সাংবাদিকদের ওপর হামলা”

  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

বিএনপি-ছাত্রদলের ইউএনও কার্যালয় ঘেরাও: সাংবাদিকদের ওপর হামলা”
লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। হামলা চালিয়ে মারধর করা হয়েছে পেশাগত দায়িত্বে থাকা একাধিক সংবাদকর্মীকে।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৬) দুপুরে এই অপ্রীতিকর ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা।
কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে চরম মারমুখী অবস্থান নেন। তারা ইউএনওর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। বিএনপির নেতাকর্মীরা ইউএনও কার্যালয় ঘেরাও করেন। এক পর্যায়ে তারা ইউএনওর কক্ষে ঢুকে অশালীন আচরণ শুরু করেন। ইউএনও-কে অবরুদ্ধ করে রাখেন।
এ সময় ঘটনা ও বিক্ষোভের তথ্যচিত্র ধারণ করতে গেলে সেখানে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল ইসলাম, মানবজমিনের প্রতিনিধি রশিদুল ইসলাম ও নেক্সাস টিভির প্রতিনিধি শরিফুল ইসলামসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীকে মারপিট করা হয়। হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণকৃত ভিডিও ও ছবি মুছে (ডিলিট) ফেলে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির